প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নাটোর শহরে স্থানান্তরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার লালপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ইমাম হাসান, কারিগরি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে বস্ত্র ও পাটমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি ইউএনওর কাছে হস্তান্তর করা হয়।