প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে ফরিদপুর জেলা মহিলা দলের ডাকা মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধার মুখে হতে পারেনি। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। পুলিশি বাধার মুখে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, অনুমতি ছাড়া মানববন্ধনের উদ্যোগ নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবস্থা নিতে হয়েছে।