মানববন্ধবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিঘ্নে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়ার লক্ষ্যে গতকাল বুধবার সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থীরা অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে। সকালে সদর উপজেলার রামগাঁতীতে সিরাজগঞ্জ-মুলিবাড়ী বাইপাস সড়কের মল্লিকা ছানাউল্লাহ আনসারী উচ্চবিদ্যালয় এ মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের সব পরীক্ষার্থী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।