মানবস্বাস্থ্য রক্ষায় প্রাণিস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুপাখির মাংস ও ডিম গ্রহণের মাধ্যমে অনেক রোগ মানুষের মধ্যে ছড়ায়। কিন্তু এ বিষয়টি ঠিকভাবে আমলে আনা হচ্ছে না। পশুপাখি থেকে মানুষ এবং মানুষ থেকে পশুপাখিতে এসব রোগজীবাণু স্থানান্তরিত হচ্ছে। তাই মানবস্বাস্থ্য রক্ষায় প্রাণিস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
গতকাল শনিবার বেলা ১১টায় ভেটেরিনারিয়ানদের বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন প্রাণিবিজ্ঞানীরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর)। দুই দিনব্যাপী ওই সম্মেলনে দেশি-বিদেশি প্রাণিবিজ্ঞানীরা ১০০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।