প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিমানবন্দর সড়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সন্ত্রাসীদের ক্রসফায়ারে যুবলীগের নেতাসহ দুজন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের পক্ষ থেকে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা বিচারে হত্যাকাণ্ড ও গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার অন্তরায়। আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনা বিচারব্যবস্থা ও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে এবং মানুষের নিরাপত্তাবোধে চরম নাড়া খেয়েছে। রাষ্ট্রীয় হেফাজতে বন্দী থাকা অবস্থায় যেকোনো মানুষের এ ধরনের পরিণতি শঙ্কাজনক।