মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগের আহ্বান জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে মিজানুর রহমানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ আহ্বান জানান। বিবৃতিতে দাবি করা হয়, র্যাবের নির্যাতনে পা হারানো যুবক লিমনের মায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়ে তিনি চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন। চট্টগ্রামের রামুতে সাম্প্রদায়িক সহিংসতার সময়ও অন্ধভাবে সরকারের পক্ষে ভূমিকা পালন করেছেন। শাহবাগের ‘নাস্তিকদের’ নবজাগরণ মঞ্চ ও সরকারের পক্ষে প্রকাশ্যে ভূমিকা পালন করে ‘তথাকথিত’ মানবতাবিরোধী অপরাধের বিচার প্রভাবিত করার চেষ্টা করেছেন।