মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পা হারানো লিমন হোসেনের ন্যায়বিচার নিশ্চিত না করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের মধ্যস্থতার প্রস্তাব অন্যায়, অমানবিক, অবিচারমূলক, মানবাধিকারের পরিপন্থী ও নীতিহীনতার ন্যক্কারজনক দৃষ্টান্ত। গতকাল বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে মিজানুর রহমানের পদত্যাগও দাবি করেছে।মির্জা ফখরুল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই কমিশন যে স্বাধীন ও নিরপেক্ষ নয়, তা আবার প্রমাণিত হলো। তিনি বলেন, লিমনের নামে মিথ্যা মামলা দায়ের করে তাঁর পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। কিন্তু এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান দুঃসহ আতঙ্কের মধ্যে দিনযাপনকারী লিমনের পরিবারের মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত না করে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে অন্যায়ের পক্ষ নিয়েছেন।