মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল খাগড়াছড়িতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পার্বত্য চট্টগ্রামসংক্রান্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের এক প্রতিনিধিদল তিন দিনের সফরে গতকাল শনিবার খাগড়াছড়ি এসে পৌঁছেছে।এ সফরের সময় প্রতিনিধিদলটি আদিবাসী ও বাঙালি নেতাদের সঙ্গে মতবিনিময় করবে। এ ছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের সঙ্গে দেখা করবে।সফরের প্রথম দিনে প্রতিনিধিদলের সদস্যরা খাগড়াছড়ি সদরে গত ২৩ ফেব্রুয়ারি সহিংস ঘটনার শিকার মহাজনপাড়া, সাতভাইয়াপাড়া ও শান্তিনিকেতন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।