মানবাধিকার কমিশনের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ মানবাধিকার রক্ষায় সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ-আলোচনা বৃদ্ধির জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) নির্দেশ দিয়েছেন।

সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে এনএইচআরসির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

বৈঠকে মিজানুর রহমান বলেন, এনএইচআরসি রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতির মাধ্যমে দেশের জনগণের কাছে জবাবদিহি করে।

জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: রাষ্ট্রপতির সঙ্গে গতকাল বিকেলে বঙ্গভবনে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে সব দলকে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হতে হবে। রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই।

এ ছাড়া বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আবদুল রহমান ইউসুফ এ. আল-মুল্লা সৌজন্য সাক্ষাৎ করেন।