মানবাধিকার কমিশনের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ মানবাধিকার রক্ষায় সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ-আলোচনা বৃদ্ধির জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) নির্দেশ দিয়েছেন।সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে এনএইচআরসির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বৈঠকে মিজানুর রহমান বলেন, এনএইচআরসি রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতির মাধ্যমে দেশের জনগণের কাছে জবাবদিহি করে। জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: রাষ্ট্রপতির সঙ্গে গতকাল বিকেলে বঙ্গভবনে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে সব দলকে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হতে হবে। রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই।এ ছাড়া বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আবদুল রহমান ইউসুফ এ. আল-মুল্লা সৌজন্য সাক্ষাৎ করেন।