মানবাধিকার কমিশনের বিধিমালা প্রণয়ন প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশন আইনের ৩০ ধারা অনুসারে অভিযোগ নিষ্পত্তির বিষয়ে কমিশনের বিধিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স অধিদপ্তরের বরখাস্ত হওয়া কর্মচারী মোজাম্মেল হকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।রুল জারির বিষয়টি জানিয়ে পরে আবদুল হালিম বলেন, একই সঙ্গে আদালত মানবাধিকার কমিশনের উপপরিচালক (তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) কর্তৃক আবেদনকারী সম্পর্কে ভুল, বিভ্রান্তিকর, অবমাননাকর তথ্য প্রদান কেন আইন ও ন্যায়বিচার পরিপন্থী ঘোষণা করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।