মানবাধিকার কমিশনের যুব সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মানবাধিকার কমিশন কলেজ-বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটি চট্টগ্রামের আয়োজনে ২১ নভেম্বর বেলা তিনটায় চট্টগ্রাম ডিসি হিলে সন্ত্রাস, মাদক, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠন ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবেদ আলী। এস এম আবুল বরকতের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, রাজনীতিবিদ সোলায়মান আলম শেঠ, মানবাধিকার কমিশনের বিভাগীয় সমন্বয়কারী জাফর উল্লাহ, জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।