মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যা লি
‘মানবাধিকার রক্ষায় একে অপরের পাশে দাঁড়ান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যা লি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চের আয়োজনে গতকাল শনিবার সকালে শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঝিনাইদহ স্থানীয় সরকারের উপপরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দীন আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ, সনাকের সদস্য এন এম শাহজালাল, মানবাধিকারকর্মী প্রাক্তন অধ্যক্ষ তোবারক হোসেন; শিবুপদ বিশ্বাস, আশাবুল হক, সুব্রত কুমার মল্লিক, হায়দার আলী, জাহিদুল ইসলাম ও এম এ জলিল।