মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে পার্বত্য চট্টগ্রাম যাবে সিএইচটি কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে আগামীকাল মঙ্গলবার থেকে পাঁচ দিন পার্বত্য তিন জেলা সফর করবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) সদস্যরা।সিএইচটি কমিশনের পর্যবেক্ষক দলে থাকবেন কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল, কো-চেয়ার মিস এলসা স্টেমাতোপৌলৌ, সদস্য সারা হোসেন, স্বপন আদনান, এনেকা আরেন্স ও সমন্বয়কারী হানা সামস।সফরের শুরুতে কমিশনের সদস্যরা চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহসাব উদ্দিনসহ পার্বত্য তিন জেলার চার ব্রিগেড কমান্ডারের সঙ্গে কথা বলবেন। এরপর তাঁরা পার্বত্য তিন জেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও হেডম্যান-কারবারিদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন কমিশনের সদস্যরা।কমিশন সূত্র জানায়, ২২ নভেম্বর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনি মারমাপাড়া ও রামগড় উপজেলার বড় পিলাক এলাকা সফর করবেন কমিশনের সদস্যরা। ২৩ নভেম্বর তাঁরা খাগড়াছড়ির সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলবেন। ২৪ নভেম্বর রাঙামাটি ও ২৫ নভেম্বর বান্দরবানে অবস্থান করবেন তাঁরা।