মানবাধিকার পুরস্কার পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখায় পুরস্কার পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ নামের একটি বেসরকারি সংস্থা এ পুরস্কার দিয়েছে।গতকাল শনিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সংস্থাটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ কয়েকজনকে মানবাধিকার পুরস্কার দেওয়া হয়। ওই সংগঠনের একজন কর্মকর্তা গতকাল জানান, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ছাড়াও কয়েকজন বরেণ্য ব্যক্তিকে মানবাধিকার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।