প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার কমিশনের কর্মকর্তারা বার্ষিক প্রতিবেদন-২০১৪ উপস্থাপন করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।
কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি দল রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন উপস্থাপন করতে বঙ্গবভনে যায়। রাষ্ট্রপতি কমিশনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।
কমিশনের চেয়ারম্যান বলেন, মানবাধিকারের ব্যাপারে দেশের জনগণ এখন আগের চেয়ে বেশি সচেতন। কমিশনের নিজস্ব ভবন নির্মাণ এবং বিভাগীয় পর্যায়ে কমিশনের কর্মকাণ্ড সম্প্রসারণে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন কমিশনের চেয়ারম্যান।