প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের মানবাধিকারবিষয়ক সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ’ বিভাগীয় কমিটির সভায় মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করার ব্যাপারে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার রাতে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান এ আহ্বান জানান। সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট সংস্কৃতি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে সভায় জ্যোতির্বিদ মো. মঞ্জুরুল আহসান, মহিউদ্দীন চৌধুরী, সঞ্জয় মোহন দাশ, নিধু রঞ্জন দাস, আবুল হাসনাত, ঝর্ণা ইসলামসহ মানবাধিকারকর্মীরা বক্তব্য দেন।