মানবাধিকারের নামে অপপ্রচারের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, মানবাধিকারের নামে অন্যের অধিকার খর্ব করার, অপপ্রচার চালানোর সুযোগ আইনে নেই। 
মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর শীর্ষস্থানীয় কর্মকর্তা আদিলুর রহমান খানকে গ্রেপ্তার প্রসঙ্গে আজ রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এ মন্তব্য করেন।
আদিলুরের গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
আদিলুরকে গ্রেপ্তার করায় মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘যেসব দেশ মানবাধিকার রক্ষায় সোচ্চার, সেসব দেশেও মানবাধিকারের নামে অন্যের অধিকার খর্ব করার, অপপ্রচার চালানোর সুযোগ নেই। আমরা মানবাধিকার রক্ষায় অনেক বেশি সচেতন।’
মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছে, গতকাল শনিবার রাত ১০টা ২০ মিনিটে আদিলুর রহমান খানকে তাঁর গুলশানের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

অধিকারের দাবি, গত ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই প্রতিবেদনে অধিকার দাবি করেছে, হেফাজতের শত শত কর্মীকে হত্যা করা হয়েছে এবং তারা নিহত ৬১ জনের নাম প্রকাশ করে।

উল্লেখ্য, আদুিলর রহমান খান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।