প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানবিক কারণে রোহিঙ্গাদের পুনর্বাসন করা জরুরি। তারা মানবেতর জীবন যাপন করছে।’ গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।মিয়ানমারে জাতিগত সংঘাতের কারণে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার দাবিতে ‘পিস ফর ডেভেলপমেন্ট’ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ‘রোহিঙ্গারা প্রাণে বাঁচতে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় চাচ্ছে। মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাদের আশ্রয় দেওয়া মানবিক দায়িত্ব। জাতিসংঘও তাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে।’সংগঠনের আহ্বায়ক মোস্তফা নঈমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক জাহিদুল করিম, ইস্কান্দর আলী চৌধুরী।