মানবিক সমাধান চাইল নাগরিক প্রতিনিধি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জির আদিবাসীদের সঙ্গে ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষের ভূমিসংক্রান্ত বিরোধের মানবিক সমাধান চেয়েছে নাগরিক প্রতিনিধিদল। গতকাল বুধবার প্রতিনিধিদলের সদস্যরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন।
নাগরিক প্রতিনিধিদলে ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়া উদ্দীন তারিক আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব মীর, গণমাধ্যমকর্মী নোমান চৌধুরী, আদিবাসী ফোরামের নেতা রিপন বানাইক ও জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা।
প্রতিনিধিদলের সদস্যরা বলেন, আদিবাসী খাসিয়াদের গ্রাম ঝিমাই পুঞ্জি ও ঝিমাই চা-বাগানের মধ্যে ভূমি নিয়ে বিরোধ চলছে। চা-বাগান কর্তৃপক্ষ বাগান সম্প্রসারণের উদ্যোগ নিলে আদিবাসীদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদিবাসীদের অভিযোগ, চা-বাগান কর্তৃপক্ষ তাদের জমি থেকে উচ্ছেদ করতে চাইছে। অথচ দীর্ঘদিন ধরে তারা ঝিমাই পুঞ্জিতে বংশপরম্পরায় বসবাস করে আসছেন। এই পরিস্থিতিতে আদিবাসীদের আতঙ্ক দূর করতে এবং এই বিরোধের একটি মানবিক সমাধান চেয়ে প্রতিনিধিদল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছে। এর আগে প্রতিনিধিদল গত মঙ্গলবার পুঞ্জির আদিবাসী ও ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে।
পংকজ ভট্টাচার্য বলেন, ‘উচ্ছেদ করা হবে মনে করে খাসিয়াদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাগান সম্প্রসারণের নামে যেন তাদের উচ্ছেদ করা না হয়।