প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার ‘মাদক নয় বন্ধু’ (মানব) নামের মাদকবিরোধী একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ওয়াকিলুর রহমানকে আহ্বায়ক করে ১৯ সদস্যের কমিটি নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। মানবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা সুলতান উদ্দিন ভূঞা ও প্রক্টর অধ্যাপক শহীদুর রহমান খান।