মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, কোনো অবস্থায় যেন উচ্চশিক্ষা সনদ যেন বইনির্ভর হয়ে না পড়ে, বিশ্ববিদ্যালয়গুলোকে তা নিশ্চিত করতে হবে।রাষ্ট্রপতি গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে সভাপতির ভাষণে এ কথা বলেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘আমরা চাই আন্তর্জাতিক মান অনুযায়ী দেশের সরকারি-বেসরকারি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার ব্যবস্থা থাকবে।’ তিনি আরও বলেন, উচ্চশিক্ষার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, উন্নত অবকাঠামো ও সুযোগ-সুবিধা থাকতে হবে। জিল্লুর রহমান বলেন, বিশ্বায়নের প্রভাবে মানুষ আজ হূদয়বৃত্তির পরিবর্তে অর্থ আর ভোগবিলাসের দিকে ছুটছে। এর ফলে মানবতার পরিবর্তে বৈষয়িক প্রাপ্তি গুরুত্ব পাচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আজিজুর রহমান ও ওই বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইয়াসমিন আরা সমাবর্তনে বক্তৃতা করেন।