প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার শহরের পৌর পাবলিক হলে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ‘শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের উদ্বুদ্ধ করতে এর আয়োজন করা হয়। কর্মশালায় সহস্রাধিক শিক্ষকসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ ফরিদুল হক খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।