প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে রাজশাহীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। তিনি এ ব্যাপারে শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানান। গতকাল শুক্রবার নগরের হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা, শাহমখদুম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ।