মানসাংক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের আলোহা শিশুদের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম জাতীয় অ্যাবাকাস ও মানসাংক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে ৪ থেকে ১৪ বছর বয়সী আলোহা শিশুরা মাত্র পাঁচ মিনিটে ৭০টি অঙ্কের সমাধান করে তাক লাগিয়ে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। অতিথি ছিলেন এয়ারটেলের প্রধান সেবা কর্মকর্তা রুবাবা দৌলা, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ডিবিএম (ব্র্যান্ড মার্কেটিং) মো. শফিকুল ইসলাম তুষার, আলোহা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা লোম মুন সাং, আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী। বিজ্ঞপ্তি।