মানসিক প্রতিবন্ধী দুই বন্দীকে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকাজ শেষ না হওয়া পৃথক হত্যা মামলায় এক যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা দুই বন্দীকে ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়ার পাশাপাশি মামলা দুটির নথিও তলব করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।
বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে থাকা এই দুই বন্দীর মধ্যে শফিকুল ইসলাম ওরফে স্বপন ২০০১ সালের ১৫ এপ্রিল থেকে ও ছাবেদ আলী ২০০৩ সালের ১৯ জুন থেকে কারাগারে আছেন। এ নিয়ে গত ১২ ডিসেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রচারিত হয়।