মানসিক বৈকল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যা করার কিছুদিন আগে থেকে মানসিক বৈকল্যে ভুগছিলেন রবিন উইলিয়ামস। তবে হলিউডের খ্যাতিমান এ কমেডিয়ান ফাঁসিতে আত্মহত্যার সময় অ্যালকোহল বা অন্য কোনো মাদকদ্রব্য গ্রহণ করেননি।

মরদেহের তদন্তকারীর প্রতিবেদনে গত শুক্রবার এ কথা বলা হয়েছে। খবর এএফপির।

তদন্তে আরও দেখা গেছে, উইলিয়ামস তাঁর বাঁ হাতের কবজি কাটারও চেষ্টা করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পীর কোনো শেষ চিঠি বা তিনি আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন—এমন কোনো আলামত পাওয়া যায়নি। রবিন উইলিয়ামসকে গত ১১ আগস্ট তাঁর ক্যালিফোর্নিয়ার বাড়িতে ফাঁস নিয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।