মানসিক স্বাস্থ্য দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানসিক স্বাস্থ্যের মর্যাদাবোধ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার পাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। পাবনা মানসিক হাসপাতাল ওই অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় মানসিক রোগীদের মর্যাদা বাড়াতে বিভিন্ন স্লোগান-সংবলিত পোস্টার, ব্যানার প্রদর্শন করা হয়। হাসপাতালের চারপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। পাবনা অফিস|