মানসুরার সাহায্যে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের ভুল চিকিৎসায় ছোটবেলায়ই দৃষ্টিশক্তি হারি-য়েছেন মানসুরা ইয়াসমিন। তবে সব প্রতিবন্ধকতা জয় করে শিক্ষা নিয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করার পর এখন আছেন এমফিল করার অপেক্ষায়। জীবনযুদ্ধে অদম্য এ নারীর শরীরে বাসা বেঁধেছে হেপাটাইটিস বি। ২০০৬ সালে রোগটি ধরা পড়লেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি। ইতিমধ্যে বিয়ে করে এক সন্তানের জননী হয়েছেন। সেই সন্তানের চোখেও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা না করা হলে দৃষ্টিশক্তি হারাতে পারে শিশুটি। স্বামী আবু তাহেরও দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় ভালো চাকরি পাচ্ছেন না। এমতাবস্থায় মানসুরা নিজের ও সন্তানের চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সমাজের দয়াবান মানুষের সাহায্য তাঁর বড় প্রয়োজন। তাই মানসুরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেন সোনালী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর: ১২১০০৩৬৯৯৬১ এই ঠিকানায়। মুঠোফোন নম্বর: ০১৯১১৭২০৯৮৪।