মানহানি মামলায় মির্জা ফখরুলের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করলে হাকিম ইউনুস খান শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
মির্জা ফখরুল ইসলামের আইনজীবীরা জামিন শুনানিতে আদালতকে বলেন, মামলাটি শুধু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। ধারা জামিনযোগ্য, তাই জামিন পেতে পারেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
২০১৪ সালের ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ করে মামলা করেন আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা এস এম নুর-ই আলম সিদ্দিকী।