মানহানির আরেক মামলায় জয়নাল আবদিনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির আরেকটি মামলায় জামিন পেয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক। গতকাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক তাঁর আবেদন মঞ্জুর করেন। আইনজীবীরা আদালতকে বলেন, ২৪ মার্চ মানহানির অভিযোগে এ মামলা করা হয়। একই অভিযোগে দুটি মামলা করা হয়। একটি মামলায় তিনি জামিনে আছেন। অভিযোগ জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত একজন আইনজীবীর জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।মামলায় অভিযোগ করা হয়, ১১ মার্চ জয়নাল আবদিন জাতীয় সংসদে এবং পরে তাঁর বাসায় সংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত বলে মন্তব্য করেন।