মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে নড়াইলের সদর আমলি আদালতে এক কোটি টাকা করে পৃথক দুটি মানহানির মামলা হয়েছে। শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ গতকাল মঙ্গলবার দুপুরে মামলা দুটি করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মাদ জাকারীয়া মামলা দুটি আমলে নিয়ে সদর থানার ওসিকে ১১ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।