মানহানির মামলা: তারেকের বিরুদ্ধে প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন আজ বৃহস্পতিবার আদালতে দাখিল করেনি পুলিশ। আগামী ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে পল্টন থানা-পুলিশ আজ তদন্ত প্রতিবেদন না দেওয়ায় আদালত ৫ নভেম্বর তা দাখিলের আদেশ দেন। ঢাকার মহানগর হাকিম আতাউল হক এ আদেশ দেন।
তারেক রহমান ২০১৪ সালের ১১ নভেম্বর লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন। পর দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। চলতি বছরের ২৩ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর করিম মামলাটি করেন। আদালত পল্টন থানা-পুলিশকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।