মানহানির মামলা শওকত মাহমুদের বিরুদ্ধে সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকে মানহানির মামলায় ১১ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম মো. শাহাদাত হোসেন মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন।ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শওকত মাহমুদের বিরুদ্ধে এ মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক।