মানহানির মামলায় অলিকে ৩১ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
অলি হাজির না হওয়ায় আদালত তাঁর উপস্থিতিতে ৩১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন। গতকাল বৃহস্পতিবার বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান এ আদেশ দেন।
বাদীর আইনজীবী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ৮ ডিসেম্বর সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আবু আহমদ কর্নেল অলির বিরুদ্ধে ৫০০ ও ৫০৬ ধারায় মানহানির মামলা করেন। এ মামলায় ধার্য দিনে কয়েক দফায় অলি হাজির হননি। আদালত ৩১ ডিসেম্বর অলিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।