মানহানির মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানহানির মামলায় জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকার মহানগর হাকিম কামরুন্নাহারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক গত ১৮ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এ মামলা করেন।মামলার অভিযোগে বলা হয়, মির্জা ফখরুল ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে উল্লেখ করেন, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এর মাধ্যমে প্রতিমন্ত্রীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।