মানহানির মামলায় মাহমুদুর রহমানসহ তিনজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর দায়ের করা মানহানির মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজন জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এসকে তোফায়েল হাসান এ জামিন আবেদন মঞ্জুর করেন। গত ১৯ জানুয়ারি তৌফিক-ই-এলাহী এ মামলা করেন। আদালত আসামি মাহমুদুর রহমানসহ তিনজনকে গতকাল হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মাহমুদুর রহমান ছাড়া অন্যরা হলেন আমার দেশ পত্রিকার প্রকাশক হাশমত আলী ও প্রতিবেদক এম আবদুল্লাহ।