মানহানির মামলায় শওকত মাহমুদকে আত্মসমর্পণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। হাজির হয়ে শওকত মাহমুদ আগাম জামিন আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।গত ২৫ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শওকত মাহমুদের বিরুদ্ধে মানহানির মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক। একই দিন খুলনায় ছাত্রলীগের নেতা অজিত বর্মণ বিশ্বাস মামলা করেন। ২৮ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আরেকটি মামলা করেন আইনজীবী পি কে রব।