মানামের বড় ছেলে গিটারিস্ট জাহিনের আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেকানিক্স ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদের (২৬) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবার ও পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।
মাইলসের আরেক সদস্য ইকবাল আসিফ জুয়েল প্রথম আলোকে বলেন, ধানমন্ডির ফ্ল্যাট থেকে জাহিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বেলা সাড়ে তিনটা নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন।
কান্নাজড়িত কণ্ঠে ইকবাল আসিফ জানান, জাহিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ রোববার দুপুরে মোহাম্মদপুরে তাঁর মরদেহ দাফন করা হবে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, পরিবার জানিয়েছে, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ তারা উদ্ধার করেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।