মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশের দুটি ধারার প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধনী) অধ্যাদেশ, ২০১৫-এর দুটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রুল দেন। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, অর্থসচিব, স্বরাষ্ট্রসচিবসহ বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে  রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।