মানি লন্ডারিং মামলায় মামুনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে মুদ্রা পাচার (মানি লন্ডারিং) মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।মামুনের আইনজীবী রফিক উল হক প্রথম আলোকে বলেন, মুদ্রা পাচার মামলায় আদালত এর আগে রুল জারি করে জামিন দিয়েছিলেন। বৃহস্পতিবার আদালত স্থায়ী জামিন দিয়েছেন। সর্বশেষ এই মামলায় জামিন পাওয়ায় মামুনের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।তবে মুক্তি পেতে মামুনকে আর কোনো মামলায় জামিন পেতে হবে কি না—এ ব্যাপারে জানতে চাইলে ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করেননি।২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ২৬ অক্টোবর বিএনপির নেতা তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে।আইনজীবীরা জানান, মামুনের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০টি মামলায় তিনি এর আগে জামিন পেয়েছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামুনকে গ্রেপ্তার করা হয়।