মানিক চৌধুরীসহ পাঁচ গুণীজনকে সিলেটে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কমান্ড্যান্ট মানিক চৌধুরীসহ (মরণোত্তর) পাঁচ গুণীজনকে সিলেটে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। স্থানীয় সুধীর চন্দ্র দে ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার গুণীজন সম্মাননা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সম্মাননাপ্রাপ্ত অপর চার গুণীজন হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুষেন্দ্রকুমার পাল, নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য, সংগীতশিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ ও খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী। বৃহত্তর সিলেটের ওই গুণীজনেরা সমঞ্চাননা গ্রহণের পর নিজ নিজ অনুভূতি বর্ণনা করেন। প্রয়াত মানিক চৌধুরীর পক্ষে সমঞ্চাননা সঞ্চারক গ্রহণ করেন তাঁর মেয়ে কেয়া চৌধুরী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সচিব এ এম আবদুল মুবিন।