মানিক মিয়া স্বর্ণপদক পাচ্ছেন সাংবাদিক শহীদ সিরাজুদ্দীন হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সাংবাদিক শহীদ সিরাজুদ্দীন হোসেন এ বছর মানিক মিয়া স্বর্ণপদক পাচ্ছেন। মানিক মিয়া ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানিক মিয়া ফাউন্ডেশন তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে। পুরস্কার হিসেবে তাঁকে স্বর্ণপদক ও নগদ এক লাখ টাকা দেওয়া হবে। সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন ইত্তেফাক-এর কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক ছিলেন।