মানিক সাহাসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানিক সাহা সব সময় সত্য কথা বলতেন। দেশের প্রতি তাঁর ছিল অপরিসীম ভালোবাসা। তিনি তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ ১১ বছরেও তাঁর হত্যার বিচার হলো না।’
সাংবাদিক মানিক সাহার ১১তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে গতকাল বৃহস্পতিবার ‘মানিক সাহা হত্যার বিচারপ্রার্থী সাংবাদিক সমাজ’ এ সভার আয়োজন করে। সভায় বক্তারা অবিলম্বে সব সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
পিটিবি নিউজ ডটকমের প্রধান সম্পাদক আশীষ কুমার দের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বেসরকারি প্রতিষ্ঠান ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, উন্নয়ন ধারা ট্রাস্টের নির্বাহী পরিচালক আমিনুর রসুল, সাংবাদিক রাহুল রাহা, নিখিল ভদ্র প্রমুখ।