মানিক স্মৃতি ক্রিকেটে পল্লিমা ও ফ্রলিকের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফউদ্দিন আহমেদ মানিক স্মৃতি স্ফুরণ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে ফ্রলিক ক্রিকেট একাডেমি ও পল্লিমা ক্রিকেট একাডেমি।
গতকাল গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ইনডোর ক্রিকেট একাডেমিকে (১৪৪/৭) ৭ উইকেটে হারিয়েছে ফ্রলিক (১৪৫/৩)। ফ্রলিকের অমি ৩৭ বলে ৪১ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুলতান মিয়া। অন্য ম্যাচে পল্লিমা (১৮৯/৯) ৩৫ রানে হারিয়েছে মোহামেডান ক্রিকেট একাডেমিকে (১৫৪/১০)। পল্লিমার অন্তরের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা অকিলুর রহমান মুরাদের ছোট বোন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাভলী চৌধুরী।