মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি বিজয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টির মধ্যে সভাপতিসহ নয়টি পদে বিএনপি এবং সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত মো. হেজাজুর রহমান খান। সাধারণ সম্পাদক পদে ১৬১ ভোট পেয়ে আওয়ামী লীগের নজরুল ইসলাম বিজয়ী হন। বিএনপি-সমর্থিত নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন: মো. রমজান হোসেন, মহিউদ্দিন আহমদ, মো. আনছার আলী, মো. শরীফুল হক, মো. জাহাঙ্গীর আলম, কাজী শরীফ উদ্দিন, আবদুর রাজ্জাক ও আবদুল আলীম খান।আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ীরা হলেন: আহসান হাবিব, পীযূষ কান্তি সরকার, মো. শহিদুল্লাহ, মো. জহিরুল ইসলাম ও মোজাফ্ফর বিশ্বাস।