মানিকগঞ্জ উদীচীর পিঠা-পায়েস ও গানের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় তখনো হরতালের আবহ। রিকশা ও হ্যালোবাইক ছাড়া তেমন কোনো যানবাহন নেই। শহরের অধিকাংশ বিপণিবিতান বন্ধ। বিকেলের দিকে একতলা একটি ভবনের ছাদ থেকে ভেসে আসতে থাকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গান। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ গানের আসর বসিয়েছিল মানিকগঞ্জ উদীচী। সঙ্গে ছিল পিঠার উৎসব।
মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কে রেড ক্রিসেন্ট সোসাইটির একতলা ভবনের ছাদে উদীচীর অস্থায়ী কার্যালয়ে এ উৎসব বিকেল পাঁচটায় শুরু হয়। হরতালের বাধা সত্ত্বেও উৎসবে যোগ দিয়েছিলেন শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকেই। ছিল শিশুরাও।