মানিকগঞ্জ ও আশুলিয়ায় দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার বাতানটেক ও মানিকগঞ্জ সদর উপজেলার গাড়াকুল থেকে গতকাল বুধবার পুলিশ দুই যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, গতকাল সকাল নয়টার দিকে গাড়াকুল গ্রামের একটি ভুট্টাখেত থেকে রতন মিয়া (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল রাতে বাতানটেক এলাকার মাজেদ শিকদারের বাড়ি থেকে পুলিশ আবদুর রাজ্জাক (২১) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, ‘রাজ্জাককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।’