মানিকগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ায় জামায়াতের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর, গাইবান্ধার পলাশবাড়ী এবং বগুড়ার আদমদীঘি ও কাহালু উপজেলা থেকে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার গ্রেপ্তার করার পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও দৌলতপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নাজমুল হক (৫০), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন জামায়াতের আমির জিয়াউর রহমান (৪২), বগুড়ার আদমদীঘির জামায়াত কর্মী মোজাফ্ফর আলী (৫৫) এবং কাহালু উপজেলার পৌর জামায়াতের সেক্রেটারি জহুরুল হক (৪০)।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকায় জামায়াত-শিবিরের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন নাজমুল হক। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নাজমুল হক আসামি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলা সদরের দৌলতপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন মানিকগঞ্জ, গাইবান্ধা ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি}