মানিকগঞ্জ-ঢাকা পথে এসি বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ-ঢাকা পথে চালু হওয়া এসি বাস। আজ তোলা ছবি। ছবি: প্রথম আলো
মানিকগঞ্জ-ঢাকা পথে চালু হওয়া এসি বাস। আজ তোলা ছবি। ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ-ঢাকা পথে ‘মানিকগঞ্জ এসি লিংক লিমিটেড’ নামের নতুন বাস চালু হয়েছে। জেলা শহরের বিজয় মেলা মাঠ থেকে সকাল ছয়টায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই বাস।

ঢাকার মতিঝিল এলাকায় কাউন্টার থেকে মানিকগঞ্জের উদ্দেশে একইভাবে যাত্রী নিয়ে যাত্রা করবে বাসটি। সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত আধা ঘণ্টা পরপর এবং এরপর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক ঘণ্টা পরপর বিজয় মেলা মাঠ থেকে ছেড়ে যাবে। পথে ঢাকার ধামরাইয়ের ইসলামপুর, সাভার ও আসাদগেট স্টপেজ হয়ে মতিঝিল পর্যন্ত চলবে এই বাস।
মানিকগঞ্জ এসি লিংক লিমিটেডের চেয়ারম্যান সুলতানুল আজম খান বলেন, এই পথে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২০০ টাকা। প্রাথমিক অবস্থায় ভারতীয় টাটা কোম্পানির ছয়টি উন্নতমানের এসি বাস দিয়ে যাত্রা শুরু করা হলো। যাত্রীদের চাহিদা দেখে বাসের সংখ্যা ও সময় বাড়ানো হবে।
বিজয় মেলা মাঠের পাশে জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে এসি বাস উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাসের যাত্রা উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত, পুলিশ সুপার মাহফুজুর রহমান, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা, মানিকগঞ্জ এসি লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোনায়েম খান প্রমুখ।